You have reached your daily news limit

Please log in to continue


সুরক্ষার ফাঁদে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর গল্প

বাংলাদেশের বাণিজ্যনীতির মধ্যে একটি মৌলিক বৈপরীত্য রয়েছে। কয়েক দশক ধরে আমরা রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আরও উন্নত আন্তর্জাতিক বাজারে প্রবেশের কথা বলে আসছি। অথচ বাণিজ্যব্যবস্থার একটি বড় অংশ এখনো এমনভাবে সাজানো, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার চেয়ে সুরক্ষিত দেশীয় বাজারে ব্যবসা করাই অনেক প্রতিষ্ঠানের জন্য বেশি লাভজনক।

তৈরি পোশাক খাত এই সমস্যা অনেকটাই এড়িয়ে যেতে পেরেছে। কারণ, এ খাত বন্ডেড ওয়্যারহাউস সুবিধা ও কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ পেয়েছে। কিন্তু তৈরি পোশাকের বাইরের অনেক শিল্প একই ধরনের সুবিধা পায়নি। ফলে এমন কিছু নীতি বহাল রেখেই আমরা রপ্তানি বহুমুখীকরণের চেষ্টা করছি, যেগুলো অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে দেশীয় বাজারে বিক্রিকে বেশি আকর্ষণীয় করে তুলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন