You have reached your daily news limit

Please log in to continue


মাটি খুঁড়ে মিলল মস্ত বড় হীরা

যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের ‘ক্র্যাটার অব ডায়মন্ডস স্টেট পার্কে’ মাটি খুঁড়ে ৬.০৩ ক্যারেটের একটি হীরা খুঁজে পেয়েছেন দেশটির নৌবাহিনীর এক রিজার্ভ সদস্য। এর আনুমানিক দাম ১০ লাখ ডলারের বেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্যাক পিয়ার‌্যাডিন নামের ওই নৌবাহিনীর সদস্য গত ১২ বছরের বেশি সময় ধরে শখের বশে পাথর ও মূল্যবান রত্ন সংগ্রহ করে আসছেন। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে সরাসরি সম্প্রচার করার সময় হীরাটির সন্ধান পান তিনি।

এক বালতি নুড়িপাথর ধোয়ার পর তিনি অবশিষ্ট অংশ একটি টেবিলে রাখেন এবং একটি চকচকে পাথর দেখতে পান। ৬.০৩ ক্যারেটের হীরা পাওয়ার বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে তিনি আনন্দে চিৎকার করে ওঠেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন