ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করালেন জামায়াত আমির

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ২১:১৩

প্রথমবারের মতো মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং মো. আবু সাদিককে (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধনকালে এই দুজনকে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন শফিকুর রহমান।


মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির। আর সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।


অনুষ্ঠানে সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাঁর সাম্প্রতিক সময়ে খাল পরিষ্কার, আবর্জনা পরিষ্কারসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন জামায়াতের আমির শফিকুর রহমান।


ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে।…ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে, সে ঢাকা দক্ষিণকেও ইনশা আল্লাহ সে রকমই মনের মতো করে সাজাবে।’


শফিকুর রহমান আরও বলেন, ‘সরকারকে আমরা ঘুমাতে দিব না। সরকারের কাজ ঘুমানো নয়। জনগণ শান্তিতে ঘুমাবে, সরকার পাহারা দেবে, এটা সরকারের কাজ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও