আখতারুজ্জামানকে মুক্তি না দিলে রেমিট্যান্সে প্রভাবের আশঙ্কা জামায়াতের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ২১:১২
জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আখতারুজ্জামানকে মুক্তি না দিলে প্রবাসীদের কেউ কেউ আবার রেমিট্যান্স বন্ধের কথা বলছেন। এতে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের বিভিন্ন বক্তব্য তিনি দেখেছেন। সেখানে আখতারুজ্জামানের মুক্তির দাবি এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে রেমিট্যান্স বন্ধের কথা বলা হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে