বাড়িতে ঘরোয়া উপায় সানস্ক্রিন বানাবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:৫৫

রোদ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিনই ভরসা। তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, তাতে সানস্ক্রিন না মেখে বাইরে বের হলে সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি হতে পারে। খুব তাড়াতাড়ি ত্বক পুড়ে কালচে দাগও পড়তে পারে। রোদে পোড়া বা ‘সানবার্ন’ থেকে ত্বককে বাঁচাতেই সাধারণত সানস্ক্রিন ব্যবহার করা হয়।


তবে অনেকেরই সানস্ক্রিন ব্যবহারের পর ত্বকে অস্বস্তি দেখা দেয়। বিশেষ করে মুখ বা চোখের আশপাশে জ্বালাপোড়া কিংবা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তাই বাজারচলতি সানস্ক্রিনের পাশাপাশি ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কিছু মিশ্রণ ব্যবহার করার চল রয়েছে। সহজেই কীভাবে তৈরি করবেন, জেনে নিন।


শিয়া বাটার ও কোকো বাটার


ঘরে তৈরি এই মিশ্রণের জন্য প্রয়োজন ২ চামচ শিয়া বাটার, ১ চামচ কোকো বাটার, ১ চামচ ভিটামিন-ই তেল এবং ১ চামচ রাস্পবেরি বীজের তেল। প্রথমে শিয়া বাটার ও কোকো বাটার একসঙ্গে নিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। মিশ্রণটি গলে গেলে কিছুটা ঠান্ডা হতে দিন। এরপর এতে ১ চামচ ভিটামিন-ই তেল মিশিয়ে দিন। সবশেষে রাস্পবেরি বীজের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি পাত্রে নিয়ে ফ্রিজে রেখে জমাট বাঁধতে দিন। জমে গেলে এটি ত্বকে ব্যবহার করা যাবে। এই মিশ্রণটি ত্বকে ময়েশ্চারাইজিং সানস্ক্রিনের মতো ব্যবহার করা হয়।


তিলের তেল ও গ্লিসারিনের সানস্ক্রিন


আরেকটি ঘরোয়া মিশ্রণ তৈরি করতে লাগবে ৩ চামচ তিলের তেল, ১ চামচ গ্লিসারিন এবং আধা কাপ পানি। সব উপাদান একটি পরিষ্কার স্প্রে বোতলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। ব্যবহারের আগে প্রতিবার বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নেওয়া উচিত। রোদে বের হওয়ার আগে শিশুর মুখ, হাত ও পায়ে এটি স্প্রে করে হালকা হাতে মালিশ করে দিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও