ওপেনএআইয়ের নিরাপত্তাকর্মীর পদত্যাগ, ‘পরীক্ষা-নিরীক্ষার সময় শেষ’

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:২৯

এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ওপেনএআইয়ের এক সাবেক নিরাপত্তাকর্মী পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির দ্রুত এআই উন্নয়নের সংস্কৃতি নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড রবিনসন নামে ওই সাবেক কর্মী সম্প্রতি ওপেনএআই ছাড়েন। শনিবার প্রকাশিত দ্য আটলান্টিক-এ লেখা এক নিবন্ধে তিনি বলেন, এআই প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ওপেনএআই, উন্নত এআই সিস্টেম তৈরির আগে নিরাপত্তা গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।


রবিনসন জানান, ‘পরীক্ষা-নিরীক্ষার সময় শেষ।’ তার মতে, উন্নত এআই ব্যবস্থার জন্য পারমাণবিক বিদ্যুৎ ও উড়োজাহাজ শিল্পের মতো কঠোর নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন।


ওপেনএআই বর্তমানে ‘ইটারেটিভ ডিপ্লয়মেন্ট’ পদ্ধতির ওপর অনেকটাই নির্ভর করে। অর্থাৎ নতুন এআই সিস্টেম বাজারে বা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার পর কোনো সমস্যা দেখা দিলে ধীরে ধীরে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা হয়। রবিনসনের মতে, শক্তিশালী এআইয়ের ক্ষেত্রে এই পদ্ধতি যথেষ্ট নাও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও