প্রথম ডেটে নিজেকে নিয়ে কতটা বলবেন, জেনে নিন ৪টি টিপস

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:২৭

প্রথমবারের মতো কারো সঙ্গে ডেটে যাওয়ার কথা ভাবলেই কি মনের ভেতর একটু নার্ভাসনেস বা অস্বস্তি কাজ করে? বিপরীত দিকের মানুষটিকে নিজের সম্পর্কে ঠিক কতটা বলা উচিত, তা নিয়ে কি আপনি দ্বিধায় ভোগেন?


প্রথম ডেটে কমবেশি সবারই এমনটা হতে পারে। বিশেষ করে অপরিচিত কারও সামনে নিজের জীবন, পছন্দ বা সম্পর্ক নিয়ে কথা বলার সময় মনে হতে পারে, অপর প্রান্তের মানুষটি কী ভাবছেন। আর সেখান থেকেই অনেক সময় সাধারণ কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলে ফেলেন।


বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি। প্রথম ডেট কোনো চাকরির ইন্টারভিউ নয়। তাই নিজের প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া বা নিজেকে অপরের চোখে ‘যোগ্য’ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কোন কোন বিষয় নিয়ে অতিরিক্ত তথ্য শেয়ার করা একেবারেই উচিত নয়, চলুন জেনে নিই-


আপনি এখনো সিঙ্গেল কেন?


এই প্রশ্ন শুনে অনেকেই নিজের সম্পর্কের পুরোনো ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করেন। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। প্রথম ডেটে এসেছেন মানেই যে এই সম্পর্কটি অনেক দূর এগোবে, তা নিশ্চিত করে বলা যায় না। ফলে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রথমেই অচেনা কাউকে জানানোর দরকার নেই। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে তখন এসব শেয়ার করা যেতে পারে।


আপনার ব্যক্তিগত তথ্য


আপনি মদ্যপান করেন কি না, পরিবারের অন্যদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক বা আপনার বেতন কত– প্রথম দিকে এ ধরনের আলোচনা এড়িয়ে যাওয়াই ভালো। যেসব কথা আপনি বলতে চান না, তার উত্তরে ‘আমি এখনই এ বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ নই’- এ ধরনের কিছু বলে প্রসঙ্গটি এড়িয়ে যেতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও