৮ ঘণ্টা ঘুমই কি যথেষ্ট? মস্তিষ্ক সুস্থ রাখতে যা বলছেন নিউরোলজিস্ট

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:২৪

মস্তিষ্কের সুস্থতা শুধু স্মৃতিশক্তি বা বয়সের সঙ্গে সম্পর্কিত নয়। ঘুম, মানসিক চাপ, অ্যালকোহল গ্রহণ এবং নিয়মিত মানসিক চর্চার মতো দৈনন্দিন অভ্যাসও মস্তিষ্কের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

দীর্ঘদিনের মানসিক চাপ ও অপর্যাপ্ত বিশ্রাম বিশেষভাবে স্মৃতি ও মনোযোগে সমস্যা তৈরি করতে পারে বলে জানিয়েছেন নিউরোলজিস্ট ও নিউরোসায়েন্টিস্ট ডা. ফায়ে বেগেটি।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভিশন অব হেলথ’ পডকাস্টে মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা. বেগেটি। তিনি বলেন, দীর্ঘদিন অতিরিক্ত কাজ, মানসিক চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব মস্তিষ্কের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে।


দীর্ঘস্থায়ী চাপ ক্ষতি করতে পারে স্মৃতিতে


স্বল্পমেয়াদি চাপ অনেক সময় সতর্কতা ও কাজের সক্ষমতা বাড়াতে পারে।

তবে দীর্ঘস্থায়ী মানসিক চাপ মস্তিষ্কের আবেগ, স্মৃতি ও মনোযোগ নিয়ন্ত্রণকারী অংশে প্রভাব ফেলতে পারে।


ডা. বেগেটির মতে, দীর্ঘদিনের মানসিক চাপের কারণে কিছু মানুষের স্মৃতি ও মনোযোগে এমন সমস্যা দেখা দিতে পারে যে তাদের স্মৃতিভ্রংশের আশঙ্কা তৈরি হয়। স্ট্রেসের সঙ্গে শরীরে কর্টিসল হরমোনের মাত্রার পরিবর্তনও এর সঙ্গে যুক্ত।


৮ ঘণ্টা ঘুম সবার জন্য নয়


অনেকের ধারণা, প্রতিদিন ঠিক ৮ ঘণ্টা ঘুমই আদর্শ।

তবে ডা. বেগেটি বলছেন, ঘুমের প্রয়োজন ব্যক্তি ভেদে আলাদা হতে পারে। কারও ৬ বা ৭ ঘণ্টা ঘুমেই যথেষ্ট বিশ্রাম হতে পারে, আবার কারও ১০ বা ১১ ঘণ্টাও প্রয়োজন হতে পারে।


তার পরামর্শ, প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা। এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে।


সকালে সম্ভব হলে কিছু সময় বাইরে প্রাকৃতিক আলোতে থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও