দক্ষিণ কোরিয়ার পতাকা বিভ্রাটে এশিয়ান গেমসের বিতর্কিত সমাপ্তি
জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে টানা চতুর্থ স্বর্ণপদক জিতল দক্ষিণ কোরিয়া। খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতের সময় বুকে হাত রেখে গলা মেলাচ্ছেন। জাপান ও চীনের পতাকা উত্তোলন শেষ হলেও দক্ষিণ কোরিয়ার পতাকা তখনও খুঁটির মাঝে!
এবারের এশিয়ান গেমসের শুরু ও শেষ হলো বিভ্রাট দিয়ে, যাতে জড়িয়ে থাকল দক্ষিণ কোরিয়ার নাম। এর আগে পুরুষ হকিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতে দক্ষিণ কোরিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বেজে উঠেছিল। এবার পতাকা নিয়ে বিভ্রাটে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের শুরু ও শেষ হলো বিতর্ক তুলে।
শনিবার সন্ধ্যায় টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাপানকে ১-০ গোলে হারায় দক্ষিণ কোরিয়া। তারপর নিয়মমাফিক জাতীয় সঙ্গীতের সময় পতাকা উত্তোলন করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তিন দেশের পতাকা উত্তোলন করছেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার পতাকা তুলতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিযুক্ত কর্মীরা। এমন কাণ্ড দেখে গ্যালারি থেকে দুয়ো দিতে থাকেন কোরিয়ান দর্শকরা।
- ট্যাগ:
- খেলা
- এশিয়ান গেমস