শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১৩:০৭
ঢাকার শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতা থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রোববার ওই দুই কর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সিআইআইডির কর্মকর্তারা ঢাকার শাহজালাল বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে ‘বিশেষ কায়দায়’ লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কর্মী
- বিমান
- স্বর্ণসহ আটক