যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য কানাডা কেন প্রস্তুত হচ্ছে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সপ্তাহে স্বীকার করেছেন যে তিনি এমন একটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা একসময় ছিল সম্পূর্ণ অকল্পনীয় - যুক্তরাষ্ট্রের কানাডা আক্রমণ।


তবে, তিনি এটাও বলেছেন যে ঝুঁকিটি খুবই কম এবং এ ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে মার্কিন-কানাডা সম্পর্ক নতুন করে নির্ধারিত হওয়ায় সব ধরনের সম্ভাবনা বিবেচনা করা তার দায়িত্ব।


"এটা আসলে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ," বলেছেন তিনি।


ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি এবং কানাডাকে বারবার যুক্তরাষ্ট্রের '৫১তম অঙ্গরাজ্য' বানানোর ইচ্ছে প্রকাশের কারণে কানাডা এখন আমেরিকান হামলার সম্ভাবনাও সামরিক পরিকল্পনার আওতায় আনছে।


২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনো কানাডার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে - এমন সম্ভাবনা 'নেই বললেই চলে'। তার বদলে তিনি রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার কথা বলেছিলেন।


এ সপ্তাহে হোয়াইট হাউস বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে, "প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার মহান জনগণের সুরক্ষায় অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি করেছেন।"


বিবিসির সঙ্গে কথা বলা সামরিক বিশেষজ্ঞরাও মনে করেন, কানাডায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সম্ভাবনা অত্যন্ত কম। এর অন্যতম কারণ হলো- প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ দুটি পরস্পরের সাথে অত্যন্ত ঘনিষ্টভাবে কাজ করে।


তবুও বিষয়টি কানাডিয়ানদের মনে স্পষ্টভাবেই উদ্বেগ তৈরি করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও