বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে জ্বালা মেটাল আর্জেন্টিনা

যুগান্তর প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩২

বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট দৌড়ে স্পেনের জালে একটা শটও নিতে পারেনি আর্জেন্টিনা। সে জ্বালাই কি এখন মেটাচ্ছে দলটা? নাহয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে এভাবে ছিঁড়েখুঁড়ে ফেলতে চাওয়ার মানসিকতা কেউ দেখায়? বলিভিয়া ম্যাচে ৪ গোলের পর এবার বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটা। 


লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে… কে গোল করেননি আজ! গোলের বাইরেও দলটার আক্রমণাত্মক মানসিকতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষ গোলমুখে আর্জেন্টিনা আজ শট নিয়েছে ২৮টি, তার ১৬টিই ছিল অন টার্গেট।


ম্যাচটা অবশ্য হবে কি না, তা নিয়েই ছিল শঙ্কা। যে বিমানে করে আর্জেন্টিনায় যাওয়ার কথা বুরকিনা ফাসোর, সে চার্টার্ড ফ্লাইটটা বাতিল হয়ে যায়। ফেডারেশন আরেকটা ফ্লাইটের ব্যবস্থা করতে যাচ্ছে যখন, তখন জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় বেঁকে বসেন।


সে কারণে বাধ্য হয়ে কোচ আমীর আব্দৌ অ-২৩ দলের খেলোয়াড়দের দলে ডাকেন। সব মিলিয়ে এই দলে ছিলেন জাতীয় দলের মোটে একজন খেলোয়াড়— চেক বাবেল। সেই দলটাকে নিয়ে ম্যাচের ৫ ঘণ্টা আগে আর্জেন্টিনায় গিয়ে পৌঁছায় দলটি। যত সরঞ্জাম ছিল বিমানবন্দর থেকেই পাঠিয়ে দেওয়া হয় মাঠে, একটু বিশ্রাম নিয়ে দলের সবাইকে হাজির হতে হয়েছে মাঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও