You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় পুলিশ পরিচয়ে দেড় মিনিটে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

ওমার ফারুক বাবাকে বলেছিলেন, এবার আর দূরদেশে থাকতে হবে না। ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে জমানো টাকা আর স্বর্ণালংকার নিয়ে ফিরছিলেন গ্রামের বাড়িতে। বিমানবন্দরে ছেলেকে নিতে রাতেই অপেক্ষায় ছিলেন বাবা দুদু মিয়াও। কিন্তু প্রিয় সন্তানের সঙ্গে দেখা হওয়ার আনন্দের কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সব হিসাব।

বাড়ি ফেরার পথেই পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দল কেড়ে নেয় ওমার ফারুকের সাড়ে ছয় বছরের উপার্জনের বড় অংশ। তল্লাশির নামে ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে শেরেবাংলা নগরের গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওমার ফারুক।

থানায় করা অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৩০ বছর বয়সী ওমার ফারুক। সৌদি আরবে ২০২০ সালের মার্চে পাড়ি জমিয়েছিলেন তিনি। কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে সবার ছোট ওমার। দুই ভাই ও দুই বোনের সংসারে ছোট ছেলেটিই ছিল পরিবারের অন্যতম ভরসা।

২০২০ সালের মার্চে ফ্রি ভিসায় সৌদি আরবে পাড়ি জমানো ওমার ফারুক একটি কোম্পানির ইস্যু ফ্যাক্টরিতে কাজ করতেন। দিনের পর দিন পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছেন, সঙ্গে কিনেছেন স্বর্ণালংকার। দীর্ঘ প্রবাসজীবন শেষে গতরাতে ছুটিতে দেশে ফেরেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন