চুয়েটে আন্দোলন দ্বাদশ দিনে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
বেলা আড়াইটায় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি সায়েম স্যারকে ভিসি চাই’- এমন সব স্লোগান দেন।
মিছিলে শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে লেখা ব্যানার দেখা যায়।
মিছিল শেষে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “প্রশাসনের নীরবতায় আমরা ক্ষুব্ধ। আন্দোলনের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা সব বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেন। আমরা ক্লাসে ফিরতে চাই।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষার্থীদের আন্দোলন