You have reached your daily news limit

Please log in to continue


হেলমেট ছুড়ে ফেলা, বিচারককে নিয়ে মন্তব্য—আদালতে যা করলেন আখতারুজ্জামান

জামায়াত ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে শুক্রবার গ্রেপ্তারের পর আজ শনিবার নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে।

প্রিজন ভ্যান থেকে নামার সময় হেলমেট ছুড়ে ফেলা, আদালতে শুনানিতে বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, আদালতের সামনে স্লোগান দেওয়া ইত্যাদির মাধ্যমে আবারও আলোচনা তৈরি করেন আখতারুজ্জামান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেছেন, আখতারুজ্জামান আদালতকে হেয় করে বক্তব্য দিয়েছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন।

অবশ্য আখতারুজ্জামানের পক্ষে শুনানি করা আইনজীবীর দাবি, তিনি আদালতে সুন্দর বক্তব্য দিয়েছেন।

হেলমেট ছুড়ে ফেলা

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি।

আখতারুজ্জামানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। অন্যদিকে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন