মিমির হবু বরের আসল পেশা জানা গেল
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের সানাই বাজতে আর তর সইছে না। এতদিন যিনি নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, সেই তিনি মন জয় করে নিয়েছেন কলকাতারই এক মহাপুরুষের। এ খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই নেটিজেনদের মধ্যে তোলপাড়।
নেটপাড়ায় শুরু হয়েছিল জোর জল্পনা— কে সেই পাত্র? একাংশের মতে, তিনি নাকি ভারতীয় নৌসেনার উচ্চপদস্থ কর্মকর্তা। কিন্তু আসল তথ্য তা নয়। তিনি নৌসেনার জওয়ান কিংবা অফিসার নন, পেশায় একজন আন্তর্জাতিক স্তরের সফল মেরিন ইঞ্জিনিয়ার, নাম তার সিদ্ধার্থ।
পড়াশোনা শহরের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ‘কলকাটা বয়েজ স্কুল’ থেকে। এরপর নৌ-প্রকৌশল বা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক মার্চেন্ট নেভি দুনিয়ায় পা রাখেন তিনি। ২০০৮ সালের মার্চ মাস থেকে টানা যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের নামজাদা আন্তর্জাতিক শিপিং সংস্থা 'Shell Ship Management Limited'-এর সঙ্গে।