দ্রব্যমূল্যের ঊধ্বর্গতিতে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির
যুগান্তর
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১৩:১৪
দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য পরিচালন ব্যয় বাড়ায় রেস্তোরাঁ খাত চরম সংকটে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
সংগঠনটির দাবি, বাড়তি ব্যয়ের সঙ্গে সমন্বয় করে খাবারের দাম বাড়াতে না পারায় অনেক রেস্তোরাঁ টিকে থাকতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সার্বিক বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনস্থ ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে রেস্তোরাঁ খাত, সংকট নিরসনের দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এসব দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনের সভাপতি শাহ সুলতান খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।