You have reached your daily news limit

Please log in to continue


মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প

ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট 'গ্রক'-এর পরামর্শ নিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানা গেছে।

২০২৬ সালের শুরুর দিকে দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে এক সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে বন্দি করে তুলে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। নাটকীয় সেই অভিযানের আগে ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন জাহাজে দফায় দফায় হামলা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন।

মাদুরোকে বন্দি করার এক মাস আগে মাস্কের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ট্রাম্প। ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার বরাতে মার্কিন সাময়িকী 'টাইম' জানিয়েছে, ট্রাম্প সেখানে নিজের প্রেসিডেন্সি ও ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে গ্রককে নানা প্রশ্ন করে 'ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেছিলেন'। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের অন্যতম একটি প্রশ্ন ছিল—মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হলে ভেনিজুয়েলার জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন