প্রথমবারের মতো সৌরজগতের বাইরের গ্রহ থেকে পাওয়া গেল রেডিও সংকেত
www.tbsnews.net
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৪
সৌরজগতের বাইরের গ্রহ থেকে প্রথম রেডিও সংকেত নির্গমন সরাসরি শনাক্তের কথা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই সংকেত কোনো বুদ্ধিমান প্রাণীর উপস্থিতি নয়, বরং এক বিশাল চৌম্বক ক্ষেত্রের প্রমাণ।
হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ইডো বার্জার বলেন, 'আমি জানি রেডিও সংকেতের কথা শুনলেই ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী বা এলিয়েন অনুসন্ধানের বিষয়টি মাথায় আসে। তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা।'
প্রকাশের অপেক্ষায় থাকা নতুন এক গবেষণাপত্রে এ আবিষ্কারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়, পৃথিবী থেকে মাত্র ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত 'বিটা পিক্টোরিস বি' নামক একটি বহির্গ্রহ থেকে ঘন ঘন রেডিও তরঙ্গের বিস্ফোরণ নির্গত হতে দেখা গেছে—যা জ্যোতির্বিজ্ঞানের হিসেবে খুব বেশি দূর নয়।