অভিবাসীবান্ধব সিটিগুলোতেও নতুন আতঙ্ক
যুক্তরাষ্ট্রে অভিবাসী কমিউনিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হচ্ছে অভিবাসন সংক্রান্ত নতুন নতুন বিধিবিধান এবং সেগুলো প্রয়োগের উপায়-পদ্ধতি। এদেশে বসবাসরত বাংলাদেশিদের সিংহভাগই যেহেতু অ্যাসাইলাম বা প্রচলিত অর্থে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধতা লাভ করেছেন এবং উল্লেখযোগ্যসংখ্যকের আবেদন বিবেচনাধীন রয়েছে এবং অবৈধ উপায়ে বসবাস করছেন, অতএব সংগত কারণেই তারা সার্বক্ষণিক উদ্বেগের মধ্যে থাকেন-কখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন আইনপ্রয়োগকারী সংস্থা ‘ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি’ বা ‘আইস’ তাদের আটক করে হাতকড়া পরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশ করার পর তাদের এ উদ্বেগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের পর গত জুলাই পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। নব্বইয়ের দশকের পর থেকে ২০২৫ পর্যন্ত সাড়ে তিন দশকেও এত বেশিসংখ্যক বাংলাদেশি বহিষ্কারের আওতায় আসেনি।
- ট্যাগ:
- মতামত
- অবৈধ অভিবাসী
- অভিবাসী