You have reached your daily news limit

Please log in to continue


শাহজালালে আখতারুজ্জামানের ঘটনা ‘মব ও ইচ্ছাকৃত বিশৃঙ্খলা’: বিমানমন্ত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ঘটনাকে ‘মব ও ইচ্ছাকৃত বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে হঠাৎ বিমানবন্দর পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘সরকারের এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি এই এয়ারপোর্টের দায়িত্বে নিয়োজিত, তিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর, গ্রুপ ক্যাপ্টেন, তাকে উদ্ধত হয়ে মারতে গিয়েছে, একজনকে মেরেছে। তো এই যে ঘটনাগুলি, এগুলি অনভিপ্রেত এবং এগুলি ইচ্ছাকৃত।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেতো ভোগান্তি ছিলই। আমরা ১৫ বছরের ভোগান্তিতে ছিলাম। পানিটা (জমজমের পানি) সব শেষের দিকে থাকে। এটা লিকুইড ফর্মে যেটা থাকে আর কি, হেজার্ডাস জন—এগুলিকে শেষে দেওয়া হয়। আমরাও অনেক সময় দেখেছি যে আমরা লাগেজে তো ৪০ মিনিটের মধ্যে পেয়ে গেছি। বসে আছি, শেষে একদম সব শেষ করে পানিটা আনা হয়। তো হজ করে এসে একটু ধৈর্য ধরা লাগে আর কি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন