খর্বশক্তির শ্রীলঙ্কার কাছে বড় হার, ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

bangla.thedailystar.net প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮

নিয়মিত তারকাদের বেশিরভাগকে বিশ্রাম দিয়ে এশিয়ান গেমসে দল পাঠানো শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ। হতাশাজনক বোলিংয়ের পর ব্যাটিংয়ে ঘটল বিপর্যয়। টপ অর্ডারের তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস শূন্য রানে আউট হলেন। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস থেকে দেশে ফিরছে তারা।


শনিবার জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে খর্বশক্তির লঙ্কানরা তোলে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে প্রথম সারির দল নিয়েও টাইগাররা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১০২ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও