নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, ভাইকে কুপিয়ে আহত

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ২১:৫৭

নরসিংদী শহরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে বাড়িতে ঢুকে আবদুল্লাহ বাবু (২৬) নামের যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁর বড় ভাইসহ দুজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। আজ শুক্রবার বিকেলে শহরের চৌয়ালা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।


নিহত আবদুল্লাহ বাবু (২৬) নরসিংদী শহরের চৌয়ালা এলাকার উত্তরপাড়ার আবদুল কাদেরের ছেলে। তিনি ফুচকা-চটপটি বিক্রি করতেন। আহত হয়েছেন তাঁর বড় ভাই মো. রুবেল (৩০)। আহত আরেকজন হলেন পার্শ্ববর্তী কোনাপাড়ার জাকির মিয়ার ছেলে মো. মিরাজ (২০)। মিরাজের হামলার অভিযোগ উঠেছে। তাঁকে আটক করেছে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও