টাকার অভাবে তিনবার ভেঙেছিল বিয়ে, ফেসবুকের টাকায় এবার রাজকীয় আয়োজন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ২১:২৬

নিজস্ব বাড়ি নেই, থাকেন ভাড়া বাসায়। সেখানেও তিন বেলার খাবার জোগানো কঠিন। এমন অর্থের অভাবে তিনবার বিয়ে ভেঙে যায় সুচিত্রার। পরে বিষয়টি সমাজকর্মী মামুন বিশ্বাস জানতে পেরে ফেসবুকে পোস্ট দেয়। এতে পাঁচদিনের মধ্যে ২ লাখ ৩২ হাজার টাকা সংগ্রহ হয়।


শুক্রবার (২ অক্টোবর) সেই টাকায় অসহায় সুচিত্রা রানী দাসের সঙ্গে পলাশ কুমার ভৌমিকের ধুমধাম আয়োজনে রাজকীয় বিয়ে সম্পন্ন হয়েছে।


সুচিত্রা রানী দাস সিরাজগঞ্জ জামতৈল সূত্রধরপাড়ার সুজন চন্দ্র দাস ও কামনা রানী দাসের মেয়ে। সুজন চন্দ্র দাস অন্যের সেলুনে কাজ করেন। অপরদিকে বর পলাশ কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার হাট বোয়ালিয়া গ্রামের ঝড়ু লাল চন্দ্র ভৌমিক ও মমতা রানী ভৌমিকের ছেলে।


সমাজকর্মী মামুন বিশ্বাস জাগো নিউজকে বলেন, সুচিত্রার বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট দেই। এতে দেশ-বিদেশের মানবিক মানুষের সহযোগিতায় ২ লাখ ৩২ হাজার টাকা সংগ্রহ হয়। সেই অর্থেই আজ বিয়ে সম্পন্ন হলো। নগদ ২১ হাজার টাকাও সুচিত্রার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কৃতিত্ব আমার নয়, দেশ-বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন, এটা তাদের কৃতিত্ব। আমি শুধু চেষ্টা করে যাচ্ছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও