You have reached your daily news limit

Please log in to continue


‘বাংলাদেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে পড়ে গেছে’

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি পেতে দীর্ঘ সময় অপেক্ষা, লাগেজ পেতে বিলম্ব এবং বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা ও দন্ত চিকিৎসক ডা. ওরাকাতুল জান্নাত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ভোগান্তির শিকার হয়ে নিজ ফেসবুক পেজে এক ভিডিওতে এসব অভিযোগ করেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এত ভোগান্তির কথা কাকে বলবেন? তাদের কপালই এমন যে এই দেশে জন্ম নিতে হয়েছে। জীবনের দীর্ঘ সময় ধরে এসব কষ্ট বয়ে বেড়াতে হবে, যার যেন কোনো শেষ নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে জন্মগ্রহণ করা মনে হয় পাপের পর্যায়ে পড়ে গেছে। এই যে প্রবাস থেকে লোকজন আসছে, অনেকে অনেক দূরের গন্তব্য থেকে আসছেন, তারা তো এয়ারপোর্টে আরও বেশি সময় ছিল। এখন এই যে ভোগান্তি, এক কিলোমিটার লম্বা লাইন,এগুলো দেখার কেউ নাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন