দাঁত মাজার মতো প্রতিদিনের সাধারণ কাজেও এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দাঁতের ফাঁকে কোথায় খাবারের কণা বা ময়লা আটকে রয়েছে, তা ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে পরিষ্কারে সাহায্য করার দাবি করছে ডায়সনের নতুন এআই টুথব্রাশ। তবে অত্যাধুনিক এই ডিভাইসের দাম শুনলে চমকে যেতে পারেন।
সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডায়সন সম্প্রতি ক্যামেরাযুক্ত এই ইলেকট্রিক টুথব্রাশের প্রযুক্তি সামনে এনেছে। সংস্থার প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, সাধারণ ইলেকট্রিক টুথব্রাশের মতো দেখতে হলেও এতে রয়েছে ছোট ক্যামেরা এবং মুখের ভেতরে পানি বা তরল পৌঁছে দেওয়ার ব্যবস্থা।