মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৯:৫৯
শোবিজ অঙ্গনে গ্ল্যামার, আকর্ষণীয় ফ্যাশন আর স্টাইলিশ অবতারে সবসময়ই নেটিজেনদের নজর কাড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পর্দা কিংবা সোশ্যাল মিডিয়া—বেশিরভাগ সময় ফ্যাশনেবল সাজ কিংবা খোলামেলা লুকেই দেখা যায় তাকে।
তবে এর বাইরেও মেকআপহীন লুকে দেখা যায় তাকে। এমন রূপে ফের দেখা মিলল তার; ঝলমলে মেকআপ ছাড়াই তুলে ধরেছেন নিজের একদম স্বাভাবিক রূপ।
শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি একদম মেকআপ ছাড়া ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। এতে ফারিয়ার মুখে ভারি কোনো মেকআপের ছোঁয়া দেখা যায়নি। শুধু ঠোঁটে লিপস্টিক, আর চুলটা রেখেছেন খানিকটা এলোমেলো। পরনে স্লিভলেস পোশাক, এমন অবস্থায় ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।