বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার

ডেইলি স্টার প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুল ইসলাম।


তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব আজ দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও