স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের
প্রথম আলো
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৭:৪১
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী এক নারী জীবনসঙ্গী খুঁজতে অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন। ডেটিং অ্যাপের বদলে তিনি একটি গুগল ফরম তৈরি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি শেয়ার করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।
ওই নারীর নাম অ্যারিন প্যাটারসন। তিনি অবিবাহিত। তাঁর তৈরি করা গুগল ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির লিংক শেয়ার করে তিনি সেটি নিজের প্রোফাইলে পিন করে রাখেন।