সন্তান হোয়াটসঅ্যাপে অচেনা অ্যাপে যুক্ত হলেই নোটিফিকেশন পাবেন বাবা-মা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৭:২৬

সন্তানের হাতে স্মার্টফোন থাকলে অনলাইন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেক অভিভাবক। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা অজানা গ্রুপে যুক্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এবার সেই উদ্বেগ কমাতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আনার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে সন্তান কোন গ্রুপে যোগ দিচ্ছে, তার প্রাইভেসি সেটিংস কী থাকছে, এমনকি কোন চ্যানেল অনুসরণ করছে, সেসব বিষয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন অভিভাবকরা।


অচেনা গ্রুপে যোগ দিলেই আসবে সতর্কবার্তা


হোয়াটসঅ্যাপের পরিকল্পিত এই ফিচারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গ্রুপে যোগ দেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা। সন্তান নতুন কোনো গ্রুপে যুক্ত হলে তাদের ফোনে নোটিফিকেশন পৌঁছাবে। ফলে অপরিচিত বা সন্দেহজনক কোনো গ্রুপে সন্তান যোগ দিলে বিষয়টি দ্রুত জানতে পারবেন তারা।এমনকি সন্তান আগে থেকেই কোনো গ্রুপের সদস্য হলে এবং সেখানে হঠাৎ করে অনেক নতুন সদস্য যুক্ত হতে শুরু করলেও সতর্কবার্তা পাওয়ার সুবিধা থাকতে পারে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত অনলাইন যোগাযোগ সম্পর্কে আগেভাগে সচেতন হওয়ার সুযোগ তৈরি হবে।


প্রাইভেসি সেটিংসেও থাকবে অভিভাবকদের নিয়ন্ত্রণ


শুধু গ্রুপে যোগ দেওয়ার বিষয়টি নয়, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণের সুযোগও থাকবে এই ফিচারে। সন্তানের প্রোফাইল ছবি ও স্ট্যাটাস কারা দেখতে পারবেন, কিংবা কে তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকরা। এসব সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে অভিভাবকের নির্ধারিত পিনের প্রয়োজন হতে পারে। ফলে সন্তান নিজের ইচ্ছেমতো নিরাপত্তাসংক্রান্ত কিছু সেটিংস পরিবর্তন করতে পারবে না। তবে এই নিয়ন্ত্রণ কীভাবে কাজ করবে, তা নির্ভর করবে ফিচারটির চূড়ান্ত ব্যবস্থার ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও