পান মশলার বিজ্ঞাপন: নোটিসের জবাব দিলেন শাহরুখ, অজয়, টাইগার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৭:১৪

‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অভিনয়ের কারণে বলিউডের তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি এক ধাপ এগিয়েছে।


সেই অগ্রগতির কারণও এই তিন অভিনেতা।


‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অভিনয়ের জন্য গেল ১১ অগাস্টে মুম্বাই বিভাগের মহারাষ্ট্র খাদ্য ও ওষধ প্রশাসন (এফডিএ) তিন অভিনেতাকে কারণ দর্শানোর যে নোটিস পাঠিয়েছিল, দেড় মাস পর তার জবাব দিয়েছেন শাহরুখ, অজয় ও টাইগার।


প্রথমে জানা গিয়েছিল, তিন জনের মধ্যে এক অভিনেতা নাকি নোটিসের জবাব দিচ্ছিলেন না। হিন্দুস্তান টাইমস বলেছেন, তিনজনই তাদের কাজের ব্যাখ্যা দিয়েছেন। দুজন শুনানিতে অংশও নিতেও আবেদন করেছেন। তবে এই দুজন কারা, তাদের নাম সামনে আনেননি এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে।


তিনজনের বিরুদ্ধে অভিযোগ হল, ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ বিমল পানমশলার পরোক্ষ প্রচার করা। কমিশনার তুকারাম মুন্ধে বলেছিলেন, কেউ তারকা হলেই তাকে আইন দায়বদ্ধতা থেকে অব্যাহতি দেয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও