You have reached your daily news limit

Please log in to continue


অক্টোবরে ঘূর্ণিঝড়ের আভাস, বাড়তে পারে নদীর পানি

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এর মধ্যে একটি একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

চলতি মাসে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি (এক মাসের) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে এ মাসে দেশে ৩-৪ দিন বজ্রঝড় হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন