গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ‘মদের গুদাম’ সিলগালা

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১৬:৫০

রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে দিয়েছে।


গতকাল বৃহস্পতিবার রাতে রাতে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে কাস্টমস ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইআইডি) এবং এসআরবি (সাবেক র‍্যাব) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে প্রতিষ্ঠানটিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যারে খালাস দেখানো মদ গুদামে মজুত পাওয়া গেছে। গত ৩ সেপ্টেম্বরের কাগজপত্রে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও সরেজমিনে গুদামে তা পাওয়া যায়নি। এ ছাড়া চার তলা বিশিষ্ট ভবনের দুটি ফ্লোর কাস্টমসের কোনো অনুমোদন ছাড়াই ব্যবহার করা হচ্ছিল।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পদস্থ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ওই ওয়্যারহাউজের মালিক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম। অননুমোদিত দুই গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে শেখ নুর ইসলামের দুটি বৈধ গুদামসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, টস বন্ডের পরিচালক শেখ নূর ইসলাম ও তার পরিবার। এর আগে তাঁর মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্ট’-এও একাধিকবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও