রোজার আগেই তিন ধাপের ভোট নিতে চায় ইসি

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬

নির্বাচন কমিশন (ইসি) রোজার আগেই ইউপি নির্বাচন শুরু করার কথা ভাবছে। এ ক্ষেত্রে রোজার আগে তিন ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হতে পারে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গত বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা ইউপি নির্বাচন শুরু করব ইনশাআল্লাহ। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’


আগামী বছরের ৮ অথবা ৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার কথা। রহমানেল মাছউদ বলেন, রোজা শুরুর আগে আমরা তিন ধাপের নির্বাচন সেরে ফেলব।

প্রথম ধাপের ভোটগ্রহণের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। প্রথম ধাপে  দেশের ৬০ জেলার সদর উপজেলা  ও কিছু ক্ষেত্রে জেলা শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে উপজেলা নির্ধারণ করে সেই সব উপজেলার সব ইউনিয়ন পরিষদের  নির্বাচন সম্পন্ন করা হবে। প্রয়োজনীয় গাইডলাইন ইসির সিনিয়র সচিবকে জানানো হয়েছে। ইসি সচিবালয় বাস্তবতা ও আইন-কানুন দেখে উপজেলাগুলো নির্ধারণ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও