আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ইউক্রেন ও ইরান-গালফ সংঘাতের কারণে বিশ্ব এরই মধ্যে উল্লেখযোগ্য সারসংকটে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অর্থনীতির জন্য ‘খুবই, খুবই চাপের’।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে জয়শঙ্কর এসব কথা বলেন। তার মতে, ইউক্রেন যুদ্ধ এবং ইরান-গালফ সংঘাত- এই দুই সংঘাতই গ্লোবাল সাউথের অর্থনীতির ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলেছে।
গ্লোবাল সাউথ বলতে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ওশেনিয়ার উন্নয়নশীল, উদীয়মান ও কম উন্নত দেশগুলোকে
জয়শঙ্কর বলেন, বর্তমানে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ রয়েছে। কারণ বাজারে জ্বালানির সরবরাহ খুবই টানটান অবস্থায় রয়েছে। এর সঙ্গে যদি কোনো দেশ জ্বালানি সরবরাহ নিয়ে রাজনীতি করে, তাহলে বাজারের জটিলতা আরও বাড়বে। এমন সময়ে জ্বালানির দাম বাড়বে, যখন বরং দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা প্রয়োজন।