কনটেইনার লাইনচ্যুত, ট্রেনের শিডিউলে ভয়াবহ বিপর্যয়
শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ছে। সকালে একটি কনটেইনার লাইনচ্যুতি হওয়ায় ঢাকায় ট্রেন ঢুকতে দেরি হওয়ায় এই শিডিউল বিপর্যয় হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
সন্ধ্যা ৭টায় দেখা গেছে, বিমানবন্দর স্টেশন ছেড়ে যায়নি ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস। ট্রেনটি বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা বিকেল ৫টা ১৩ মিনিটে। ট্রেনটি এখনো বিমানবন্দরে পৌঁছায়নি। একইভাবে ৬টা ৪৩ মিনিটে ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও ট্রেনটি এখনো স্টেশনে পৌঁছায়নি। এই রোডের অন্যান্য ট্রেনেরও একই অবস্থা।
কিশোরগঞ্জের এগারোসিন্দুর এক্সপ্রেস ৭টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি এখনো বিমানবন্দরে পৌঁছায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিডিউল বিপর্যয়