পাঙাশ মাছ দিয়ে এবার বানান মজার কোপ্তা
পাঙাশ মাছ দিয়ে মাছের ঝোল, ভাজা কিংবা ভর্তা প্রায়ই রান্না হয়। কিন্তু প্রতিদিনের পরিচিত এই মাছ দিয়েই তৈরি করা যায় একেবারে অন্যরকম একটি পদ।
একই মাছ দিয়ে বানিয়ে ফেলুন একটু অন্যরকম স্বাদের পাঙাশ মাছের কোপ্তা। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এই মসলাদার পদ হতে পারে দুপুর বা রাতের খাবারের দারুণ আকর্ষণ। বাড়ির প্রতিদিনের রান্নায় একটু নতুনত্ব আনতে এই রেসিপি ট্রাই করতে পারেন।
উপকরণ
পাঙাশ মাছের ফিলে বা কাঁটাহীন মাংস আধা কেজি
পেঁয়াজ কুচি আধা কাপ
পেঁয়াজ বাটা ১ কাপ
কাঁচামরিচ কুচি ২-৩টি
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
টমেটো কুচি বা পেস্ট আধা কাপ
ডিম ১টি
টকদই ২ টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার বা বেসন ২ চামচ
গরম মসলা গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদমতো
তেজপাতা ও দারুচিনি ১টি করে
ভাজার জন্য তেল
পানি পরিমাণমতো
- ট্যাগ:
- লাইফ
- পাঙ্গাস মাছ