গর্ভাবস্থায় বা সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে কফি খাওয়া যায়?
সকালের শুরুতে এক কাপ কফি অনেকেরই অভ্যাস। কিন্তু যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন বা গর্ভধারণের খবর পেয়েছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কফি কি পুরোপুরি বন্ধ করতে হবে? উত্তর হলো, সাধারণত কফি একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে এই সময়ে ক্যাফেইনের পরিমাণের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। কারণ বেশি ক্যাফেইন গ্রহণ গর্ভাবস্থায় কিছু ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
গর্ভাবস্থায় কতটা কফি খাওয়া যায়?
বিভিন্ন স্বাস্থ্য নির্দেশিকায় গর্ভাবস্থায় দিনে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে এক কাপ কফিতে কতটা ক্যাফেইন রয়েছে, তা কফির ধরন, পরিমাণ ও তৈরির পদ্ধতির ওপর নির্ভর করে। ন্যাশনাল হেলথ অব সায়েন্সের তথ্য অনুযায়ী, এক মগ ইনস্ট্যান্ট কফিতে প্রায় ১০০ মিলিগ্রাম এবং এক মগ ফিল্টার কফিতে প্রায় ১৪০ মিলিগ্রাম ক্যাফেইন থাকতে পারে। অর্থাৎ, দিনে এক কাপ কফি অনেক ক্ষেত্রেই ২০০ মিলিগ্রামের সীমার মধ্যে থাকতে পারে। কিন্তু বড় কাপ, বেশি ঘন কফি বা একাধিক কাপ পান করলে সীমা সহজেই ছাড়িয়ে যেতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গর্ভাবস্থায় শিশু
- গর্ভাবস্থা