দাঁত বা মাড়ির রোগের সঙ্গে হৃদ্রোগের কি সম্পর্ক আছে
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১৭:১৬
হৃৎপিণ্ড থেকে দাঁত অনেক দূরে অবস্থিত হলেও গুরুতর পেরিওডন্টাইটিস বা মাড়ির রোগের সঙ্গে হৃদ্রোগের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এ নিয়ে ২০২০ সালে ইউরোপিয়ান ফেডারেশন অব পেরিওডন্টোলজি (ইএফপি) ও ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন (ডব্লিউএইচএফ) যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষণা কী বলছে
হৃদ্রোগের ঝুঁকি: ১৯৯৩ সালে ৯ হাজার ৭৬০ মানুষের ওপর করা প্রথম বড় গবেষণায় দেখা যায়, যাঁদের পেরিওডন্টাইটিস আছে, তাঁদের করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি ২৫ শতাংশ বেশি। ৫০ বছরের কম বয়সী পুরুষের ক্ষেত্রে এ ঝুঁকি ৭২ শতাংশ পর্যন্ত বেশি।