দাম্পত্যে ‘ফুড ডিভোর্স’ কী? সম্পর্কের জন্য কতটা উপকারী
দুজন মানুষের খাবারের পছন্দ, কর্মঘণ্টা, ক্ষুধার সময় কিংবা খাওয়ার অভ্যাস এক হওয়া জরুরি নয়। কিন্তু দাম্পত্য জীবনে অনেক সময় একসঙ্গে একই সময়ে একই টেবিলে বসে খাওয়াকে সম্পর্কের ঘনিষ্ঠতার অন্যতম চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়।
তবে বিশেষজ্ঞদের মতে, সবসময় একসঙ্গে খেতে হবে—এমন কোনও বাধ্যবাধকতা নেই। বরং দুজন যদি নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী আলাদা সময়ে বা আলাদা ধরনের খাবার খান, তাতে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টি অনিবার্য নয়। খাবার নিয়ে অপ্রয়োজনীয় চাপ ও মতবিরোধ কমলে বরং সম্পর্কের অন্য দিকগুলোতে একসঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়তে পারে।
এই ধারণাকেই বলা হচ্ছে ‘ফুড ডিভোর্স’ বা ‘খাবারের বিচ্ছেদ’। নামটি শুনে দাম্পত্য বিচ্ছেদের কথা মনে হলেও এর সঙ্গে বিবাহবিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। এর মূল ভাবনা হলো—একই সম্পর্কে থেকেও দুজন মানুষ খাবারের ক্ষেত্রে নিজেদের পছন্দ, প্রয়োজন ও সময় অনুযায়ী স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন।
- ট্যাগ:
- লাইফ
- দাম্পত্য জীবন
- দাম্পত্য