আপেল কেটে দিলেই কালচে দাগ, যে কৌশলে তাজা থাকবে জেনে নিন
যুগান্তর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১৭:১৪
আপেলে থাকা ‘পলিফেনল অক্সিডেজ’ নামক এনজাইম বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে অক্সিডেশন বা রাসায়নিক বিক্রিয়ার কারণে ফলটি দ্রুত কালচে বা বাদামি হয়ে যায়। লবণের পানি এ বিক্রিয়াটি আটকে দেয় এবং ফলের সতেজতা বজায় রাখে। আর লবণ গোলা পানি কিংবা লবণপানিতে কেটে রাখা আপেল ভিজিয়ে রাখলে ১২ ঘণ্টা পর্যন্ত একদম তাজা ও দাগহীন থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
শিশু থেকে বড়— সবার জন্যই আপেল খাওয়া ভালো। এমনকি ডায়াবেটিস রোগীরাও এই ফল খেতে পারেন। কিন্তু আপেল কেটে বেশিক্ষণ খোলা রেখে দিলেই মুশকিল। আপেলের ভেতরের সাদা অংশ খয়েরি কিংবা লালচে বর্ণ ধারণ করে। এর ফলে কেটে রাখা আপেল অনেক সময়ে খেতেও স্বাদহীন মনে হতে পারে। তা ছাড়া কাটা আপেল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটায়। ফলে আপেলের রঙ বদলে লালচে কিংবা কালচে হয়ে যায়। বিষয়টিকে ‘এনজাইমেটিক ব্রাউনিং’ বলা হয়।