যুক্তরাজ্যে গবেষণায় অর্থায়নে তথ্য যাচ্ছে চীনা গোয়েন্দাদের হাতে, এমআইফাইভের সতর্কবার্তা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১৬:৪৩
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
এমআইফাইভ সতর্কবার্তায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবিদদের সতর্ক করে বলেছে, চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের (সিজিটিআরআই) সঙ্গে সম্পর্ক বজায় রাখলে শেষ পর্যন্ত তা বিদেশি রাষ্ট্রকে সহায়তার দায়ে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
তবে এমআইফাইভ বলছে, তাঁরা বিষয়টি না জেনেই এ কাজে যুক্ত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তারা আরও জানিয়েছে, চীনের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর হয়ে কাজ করে এমন একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে গবেষকদের ব্যবহার করা হয়েছে।