হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন
হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়, ছবি, ভিডিও, নথি, ভয়েস মেসেজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যও এতে থাকে। তাই অ্যাপটি হঠাৎ খুলতে না চাওয়া বা বারবার নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া বেশ বিরক্তিকর। তবে সব সময় এর জন্য ফোনে বড় কোনো সমস্যা হয়েছে এমন নয়। কয়েকটি সাধারণ কারণেও হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করতে পারে।
ফোন একবার রিস্টার্ট করুন
হোয়াটসঅ্যাপ বারবার বন্ধ হয়ে গেলে প্রথমেই ফোনটি রিস্টার্ট করে দেখুন। ফোনের ব্যাকগ্রাউন্ডে চলা কোনও প্রক্রিয়ায় সাময়িক সমস্যা হলে সেটির প্রভাব অ্যাপের ওপরও পড়তে পারে। ফোন বন্ধ করে আবার চালু করলে অনেক সময় সেই সমস্যা নিজে থেকেই ঠিক হয়ে যায়।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ পরিষ্কার করুন
দীর্ঘদিন কোনো অ্যাপ ব্যবহার করলে তার সঙ্গে সম্পর্কিত কিছু অস্থায়ী ফাইল বা ক্যাশ জমতে পারে। এতে কখনো কখনো অ্যাপের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস > অ্যাপস > হোয়াটসঅ্যাপ > স্টোরেজে গিয়ে ক্লিয়ার ক্যাশ অপশনটি ব্যবহার করতে পারেন। তবে ক্লিয়ার ডাটা অপশনে যাওয়ার আগে সতর্ক থাকুন। এটি অ্যাপের স্থানীয়ভাবে সংরক্ষিত তথ্য মুছে দিতে পারে। তাই ব্যাকআপ নিশ্চিত না করে এই অপশন ব্যবহার না করাই ভালো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- বন্ধ হয়ে যাচ্ছে
- হোয়াটসঅ্যাপ