শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার

ডেইলি স্টার প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭

অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিএনপি, ছাত্রদল ও যুবদলের রাজধানী ঢাকার ৩টি গুরুত্বপূর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।



বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো—৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি।


গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত একাধিক নেতাকর্মীর নাম আসার পরই আজ বুধবার এমন সিদ্ধান্ত এলো।


তবে কমিটি বিলুপ্তির কোনো বিজ্ঞপ্তিতেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।


বিএনপির বহিষ্কারের নোটিশে অনৈতিক কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী আচরণের কথা বলা হয়েছে। অন্যদিকে যুবদল ও ছাত্রদল জানিয়েছে, তাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে।


বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো হয়নি এবং বলা হয়েছে, শিগগির নতুন কমিটি ঘোষণা করা হবে।


পৃথক এক বিজ্ঞপ্তিতে বিএনপি প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে ৩ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানানো হয়েছে। তারা হলেন—শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, 'সি' ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও