একহালি গোল দিয়ে বলিভিয়াকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫

লিওনেল মেসি বিদায় নেবেন। এরই মধ্যে বিদায়ের ঘোষণা দিয়ে ফেলেছেন। তবে, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন বলে বেনিনের বিপক্ষে খেলতে অনুরোধ জানিয়েছেন। যে কারণে তিনি খেলবেন সেই বিদায়ী ম্যাচে।


মেসি ছাড়া কেমন হবে আর্জেন্টিনা? এ নিয়ে জ্বল্পনার শেষ নেই। মূলতঃ মেসিছাড়া আর্জেন্টিনা কেমন হতে পারে, তার একটি দারুণ প্রদর্শনী করে দেখালো লাউতারো মার্টিনেজ, নিকো পাজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোরা। কর্দোভার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে মেসি ছাড়া আর্জেন্টিনার আক্রমনের ধার মোটেও কম ছিল না। সফরকারী বলিভিয়াকে একতরফা ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।


ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে বলিভিয়ার ওপর চাপ তৈরি করে আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের অর্ধেই বেশির ভাগ সময় খেলা হয়েছে। তবে শুরুতে আক্রমণগুলো থেকে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও