ইসরায়েলগামী বিমানে পাইলটদের মারামারি ও সৌদি আরবে অবতরণ, কী জানা যাচ্ছে?
দুবাই থেকে তেল আভিভগামী একটি ফ্লাইটে মাঝআকাশে বিমানের ককপিটে দুই পাইলটের মারামারি ও ছুরিকাঘাতের নজিরবিহীন ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাই’-এর ওই বিমানে (ফ্লাইট এফজেড১০৭৩) দুই পাইলটের মধ্যে সংঘাতের ঘটনায় বিমানটি পথ পরিবর্তন করে সৌদি আরবে জরুরি অবতরণ করে।
উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর ককপিটে এই সংঘাত তৈরি হলে মাঝআকাশেই বিমানটির উচ্চতা দ্রুত কমতে শুরু করে। পরিস্থিতি বেসামাল হয়ে পড়লে মুহূর্তের মধ্যেই বিমানটি থেকে জরুরি সংকেত পাঠানো হয়।
পরে ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দরে যাওয়ার নির্ধারিত রুট থেকে সরিয়ে এনে বিমানটিকে সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
স্থানীয় গণমাধ্যম ও যাত্রীদের বিবরণ থেকে জানা যায়, ককপিটে দুই পাইলটের একজন অপরজনকে ছুরিকাঘাত করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দুই পাইলটের একজন অন্যজনকে ছুরিকাঘাতের মাধ্যমে স্পষ্টতই বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জরুরি অবতরণ