ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
প্রথম আলো
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০০:৫৩
জুলাই গণ–অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে অধ্যাপক জিনাত হুদা দাবি করেন, বিষয়টি পরিকল্পিত, আগে থেকেই নির্ধারিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রথম আলোকে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৮ মাস আগে
২ বছর, ৮ মাস আগে