নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টো মুদ্রায় অর্থায়ন করছে ইরান: মার্কিন সেনেট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০০:৪৭
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রের ডলারের সঙ্গে যুক্ত জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি টিথারের ইউএসডিটি ব্যবহার করছে ইরান।
ইরানের ‘ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক’-এর জন্য বিষয়টা এখন ‘গুরুত্বপূর্ণ আর্থিক লাইফলাইন’-এ পরিণত হয়েছে বলে উঠে এসেছে মার্কিন সেনেটের এক প্রতিবেদনে।
আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে ও সন্ত্রাসী প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়নের মাধ্যম হিসেবে তেহরান এ ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ প্রতিবেদনটি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন সেনেটের ‘পার্মানেন্ট সাবকমিটি অন ইনভেস্টিগেশনস’-এর র্যাঙ্কিং সদস্য সেনেটর রিচার্ড ব্লুমেনথাল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্রিপ্টোকারেন্সি