সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৮

সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতি মাসে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে থাকে সংগঠনটি।


আজ বুধবার প্রতিবেদনের তথ্য তুলে ধরে এমএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে তারা।


এমএসএফের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে মৃত্যু আগের মাসের তুলনায় বেড়েছে দ্বিগুণের বেশি। সেপ্টেম্বরে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে, যেখানে আগস্টে এ সংখ্যা ছিল ৯। একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে একজন নারীর মৃত্যুর ঘটনাও নথিভুক্ত করেছে এমএসএফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও