ঘুমের ঋণ: ব্যস্ততার গৌরব, নাকি শরীরের নীরব ক্ষতি?

জাগো নিউজ ২৪ ডা. বিএম আতিকুজ্জামান প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

“ঘুমানোর সময় কোথায়?”—ব্যস্ত মানুষদের মুখে কথাটি প্রায়ই শোনা যায়। কেউ রাত জেগে কাজ করেন, কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটান, কেউ আবার চার-পাঁচ ঘণ্টা ঘুমিয়েও গর্ব করে বলেন, “আমার এতেই চলে।”


কিন্তু শরীরের হিসাব একটু ভিন্ন। প্রতিদিন প্রয়োজনের তুলনায় কম ঘুম হলে সেই ঘাটতি ধীরে ধীরে জমতে থাকে। এটিকেই সহজভাবে ‘ঘুমের ঋণ’ বলা যায়। ব্যাংকের ঋণের মতো এটি চোখে দেখা যায় না, কিন্তু এর সুদ দিতে হয় মনোযোগ, স্মৃতি, মেজাজ, বিপাক, হৃদ্‌স্বাস্থ্য এবং কখনো দুর্ঘটনার ঝুঁকির মাধ্যমে। ঘুম অলসতার লক্ষণ নয়। খাওয়া, পানি পান ও শ্বাস নেওয়ার মতোই এটি শরীরের মৌলিক প্রয়োজন।


কত ঘণ্টা ঘুম প্রয়োজন?
সব মানুষের ঘুমের প্রয়োজন এক নয়। বয়স, শারীরিক অবস্থা ও জীবনযাত্রার কারণে কিছু পার্থক্য হতে পারে। তবে সাধারণভাবে ১৮–৬০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম দরকার। ৬১–৬৪ বছর বয়সীদের সাধারণত ৭–৯ ঘণ্টা এবং ৬৫ বছরের বেশি বয়সীদের ৭–৮ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও